বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই প্রথমবারের মত ১৯ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। বুধবার দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯০৪৮.০৯ মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি দায় মেটানো সম্ভব। সার্কভূক্ত দেশগুলোর মাঝে বর্তমানে রিজার্ভের পরিমাণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। মাত্র ৩ (তিন) মাসের ব্যবধানে ১ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ বেড়েছে। গত সাড়ে চার বছরে রিজার্ভ বৃদ্ধির পরিমাণ ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক আরো জানায়, দেশের সামগ্রিক অর্থনীতির বিবেচনায় বর্তমান মজুদ স্বস্তিদায়ক হলেও এ মজুদ আরো বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টা অব্যহত রয়েছে।
বৈদেশিক মুদ্রার যথেষ্ট মজুদ একদিকে যেমন দেশের উন্নততর সার্বভৌম রেটিং প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করে সরকারী/বেসরকারী পর্যায়ে অপেক্ষাকৃত কম সুদে ঋণ গ্রহণ করতে পারে। অন্যদিকে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ আকর্ষণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। রিজার্ভ বৃদ্ধির কারণে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশী টাকা পূর্বের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত: মঙ্গলবার দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ১৮ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ১৯ ডিসেম্বর রিজার্ভ দাঁড়িয়েছিল ১৮ দশমিক শুণ্য ৬ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে।
এছাড়া গত ১৩ই আগস্ট দেশের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার মজুদ ১৬ বিলিয়ন ডলার অতিক্রম করে।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
রিজার্ভ ১৯ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করল
বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই প্রথমবারের মত ১৯ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। বুধবার দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯০৪৮.০৯ মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।





