একদিন পরই ফের দর পতনে ফিরে গেছে দেশের উভয় পুঁজিবাজার। দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রথম থেকে শেষ পর্যন্ত মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৬২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৯৩ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৭৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১৮৬ কোটি ১১ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার লেনদেন বেড়েছে ৭ কোটি ১৫ লাখ ৯৮ হাজার টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৫ লাখ টাকা।

ঢাকা,  ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর