আমদানি শুল্ক বেশি হওয়ায় বর্তমানে ৭৫ শতাংশ মসলাই চোরাই পথে দেশে প্রবেশ করে। তাই বৈধ পথে আমদানি বাড়াতে মসলার ওপর শুল্ক কমানোর দাবি জানিয়েছেন মসলা ব্যবসায়ীরা।
রোববার সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ি এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি এ দাবি জানায়।
এসময় বাংলাদেশ গরম মসলা সমিতির নেতারা বলেন, ‘বর্তমানে গরম মসলার আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে ৯২ দশমিক ৩০ শতাংশ। এত উচ্চ শুল্ক অন্য কোনো পণ্যে নেই। শুল্ক কমালে ব্যবসায়ীরা বৈধপথে মসলা আমদানিতে উৎসাহিত হবে। এতে সরকারের রাজস্ব আয়ও বেড়ে যাবে।’
এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে বৈঠকে এনবিআর সদস্য, এফবিসিআই প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ি এবং আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত ২৯টি সংগঠন অংশ নেওয়ার কথা থাকলেও মাত্র আটটি সংগঠন আলোচনায় অংশ নেয়।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
মসলার চোরাই বন্ধে শুল্ক কমানোর দাবি
আমদানি শুল্ক বেশি হওয়ায় বর্তমানে ৭৫ শতাংশ মসলাই চোরাই পথে দেশে প্রবেশ করে। তাই বৈধ পথে আমদানি বাড়াতে মসলার ওপর শুল্ক কমানোর দাবি জানিয়েছেন মসলা ব্যবসায়ীরা।





