ঈদুল ফিতর ও তার সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিন টানা বন্ধের পর আগামিকাল রোববার থেকে শুরু হচ্ছে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন। পূর্বের সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে এবং দুপুর আড়াইটায় শেষ হবে।

উভয় স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা হয়। তবে তার আগের ২ দিন (২৫ ও ২৬ জুলাই) ও পরের দুই দিন (১ ও ২ আগস্ট) শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে লেনদেন বন্ধ। আগামীকাল ৩ আগস্ট থেকে উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর