শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ও প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

ইবনে সিনা ৩০ শতাংশ নগদ ও ৫ লভ্যাংশ বোনাস অন্যদিকে প্রভাতী ইন্স্যুরেন্স ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে বলে সোমবার ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানিটি দুটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে ইবনে সিনার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৫ পয়সা। এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।

প্রভাতী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ জুন রাজধানীর মতিঝিলে অবস্থিত বুক সোসাইটি লি. বাংলাদেশ কো-অপারেটিভ ১২৫ মতিঝিল বা/এ (৩য় তলা), ঢাকা- ১০০০, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থবছরের হিসাব অনুযায়ী, প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় হয়েছে ১.৮৪ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬.১৫ টাকা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৪.৫৭ টাকা।

এমকে