দেশের প্রধান দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক ও লেনদেন বেড়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয় লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৮.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৪৮.৫৭ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টি, কমেছে ১৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬ লাখ টাকা, যা পূর্বের কার্যদিবস থেকে ৫২ কোটি ৭৬ লাখ টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৮০.০৬ পয়েন্টে। সিএসইতে মোট ২১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন ২৬ কোটি ৩৭ লাখ টাকা। গত কার্যদিবস থেকে এদিন ৬ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে