ভারতের পশ্চিমবঙ্গে বিস্কুট রফতানি করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বঙ্গজ। এ লক্ষ্যে পশ্চিমবঙ্গের এক্সিমপো ইন্টারন্যাশনাল নামে একটি বিপনন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বঙ্গজ। চুক্তির আওতায় এক্সিমপো আমদানির পাশাপাশি পশ্চিমবঙ্গে বঙ্গজের উৎপাদিত বিস্কুটের বিপণনের কাজও করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে এ তথ্য জনানো হয়েছে।
পশ্চিমবঙ্গে বিস্কুট রফতানি হলে বঙ্গজের উৎপাদন এবং আয়ের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি হবে বলে কোম্পানির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।১৯৮৪ সালে বঙ্গজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ৫ কোটি ৫০ লাখ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির শেয়ার দর বৃহস্পতিবার ৩৬৪ টাকায় শেষ লেনদেন হয়।
ইআর





