সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। আর টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে। এরআগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনের লেনদেন শুরু হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ ঘস্টার লেনদেনে ব্রড ইনডেক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৯৫ পয়েন্টে। এ সময় মোট ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টি, কমেছে ১৩১টি আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮২ কোটি ৫ লাখ টাকার।

গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ১০ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩৩৭ কোটি ৭২ লাখ টাকার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩৬৯ পয়েন্টে। এ সময় মোট ১৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকার।

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর