সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য উভয় ফান্ডের ট্রাস্টিবোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য উভয় ফান্ডের পক্ষ থেকে আগামী ২৫ আগস্ট রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে সাউথইস্ট ব্যাংকের করপরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় ১.৪২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৯ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা ও ০.৯৪ টাকা।
এ ছাড়া এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের করপরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় হয়েছে ১.৪১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৫ কোটি ৯০ লাখ টাকা ও ১.১৭ টাকা।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





