বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ১৯ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের আগস্টের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ সময়ে দেশে মোট ৪৮৯ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪০৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২০ দশমিক ৭০ শতাংশ।
রেমিট্যান্সের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের বর্তমান মোট রিজার্ভের পরিমাণ ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
এস