ব্যাংকের চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের দুই কর্মকর্তাও রয়েছেন।
রাজধানীতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছে বিপুল পরিমাণ চেক ও চেক জালিয়াতির সরঞ্জাম পাওয়া গেছে।
র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম বলেন, এই চক্রটি আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ব্যাংকের চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ করে আসছিল।
এমকে





