সোমবার দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। পহেলা বৈশাখে সরকারি ছুটিতে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে বলে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার থেকে যথারিতী লেনদেন চলবে। জানা যায়, বাংলা ১৪২১ সালের প্রথম দিনকেবরণ করতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথক অনুষ্ঠানের আয়োজন করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হালখাতা পালন করবে। রাজধানী ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রমনার বটমূলে আয়োজন করবে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]