রমজান মাসের প্রথম দিন সোমবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একই সাথে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৮০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।

টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকা। রোববার তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছিল ২৫০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন এ কোম্পানির ৬৪ লাখ ৬৭ হাজার ৪০০টি শেয়ার ২১ কোটি ৩৬ লাখ টাকায় লেনদেন হয়েছে।

রোববার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৮৭ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩৯০ কোটি ১২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫০৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট

লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ টাকা।
রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসেবে সোমবার লেনদেন কমেছে ৪ কোটি টাকা।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর