সপ্তাহের চতুর্থ দিনে আজ বুধবার আবারও নিম্নমুখী প্রবণতায় চলছে ​শেয়ারবাজারের লেনদেন।

সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরু থেকেই উভয় শেয়ারবাজারে বেশির ভাগ শেয়ারের দাম পড়তির দিকে।

বেলা ১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৭৬। মোট লেনদেন হয়েছে ৩৯৯ কোটি টাকার মতো।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই সময় ২৮ পয়েন্ট কমে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০। মোট লেনদেন হয়েছে ৩০ কোটি টাকার কিছু বেশি।

এমকে