বাংলাদেশ ব্যাংক (বিবি) বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার নেতিবাচক প্রভাবের ঝুঁকি এড়িয়ে চলতে ক্যাপিটাল ম্যানেজমেন্টে নজরদারি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন, গভর্নর ড. আতিউর রহমান।
বৃহস্পতিকার শ্রীলংকার রাজধানী কলম্বোতে আয়োজিত সার্ক ফিন্যান্স গভর্নর সিম্পোজিয়ামে বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ক্যাপিটাল ম্যানেজমেন্টে আরও নজরদারি বাড়াতে হবে।
গভর্নরের এই মন্তব্য করার মাত্র কয়েকদিন আগে বর্তমান অর্থবছরের (২০১৪-১৫) প্রথমার্ধের মনিটরি পলিসি ঘোষণা করা হয়।
ড. আতিউর প্রতিবেশী দেশ ভারতের অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, তারা আরও বেশি সচেতন।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





