এক কার্যদিবস পতনের পর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক উত্থানে ফিরেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক পতনেই রয়েছে। মঙ্গলবার ডিএসইতে সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে কমেছে টাকার পরিমাণের লেনদেন। আর সিএসইতে কমেছে। সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইতে সূচকের উত্থানে আর সিএসইতে সূচকের পতনে শুরু হয় লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫০৮১ পয়েন্টে। মোট ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৭৯ কোটি ৭৬ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করে ৯৪৬৫ পয়েন্টে। মোট ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫৭ লাখ টাকা।

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর