সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। একই সাথে বাড়ছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ১ ঘণ্টায় মোট লেনদেনে অংশ নিয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টি কোম্পানির। আর দর কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৭ পয়েন্টে।
আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৪ লাখ টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৩৬ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





