শেয়ারবাজারে তালিকাভুক্ত  এগারো কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। কোম্পানি পাঁচটি  হলো-ন্যাশনাল ব্যাংক, স্কয়ার টেক্সটাইল, গ্রোবাল হেভি ক্যামিকেল লিমিটেড, জি কিউ বলপেন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, আরামিট লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স,  ঢাকা ইন্স্যুরেন্স,   কনফিডেন্স সিমেন্ট এবং পিপলস ইন্স্যুরেন্স।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
[b]ন্যাশনাল ব্যাংক: [/b]লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকিং খাতের ন্যাশনাল ব্যংক। রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ৮ মে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৫ জুন সকাল ১১টায় হোটেল রেডিসনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থ বছরে ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৪৯ টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৬.৮৬ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১০.৯৭ টাকা।
[b]স্কয়ার টেক্সটাইল:[/b] লভ্যাংশ ঘোষণা করেছে বস্ত্র খাতের স্কয়ার টেক্সটাইল।রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ২০ মে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৬ জুন সকাল সাড়ে ১০টায় ফ্যাক্টরী প্রাঙ্গণ, সদরগঞ্জ, কাশিমপুর, গাজীপুরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থ বছরে স্কয়ার টেক্সটাইলের কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৮৬ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.৩৭ টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৪.৩৭ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৪.৮৬ টাকা।
[b]গ্লোবাল হেভি ক্যামিকেল লিমিটেড [/b]: এ কোম্পানিটি তাদের বিনিয়গোকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার ল্যভাংশের সুপারিশ করেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে ৯ জুলাই। রেকড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মে।আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। এনএভি পার শেয়ার হয়েছে ৫০ টাকা ৩৯ পয়সা।
[b]জি কিউ বলপেন: [/b]এ কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে তাদরে বিনিয়োগকরীদের জন্য ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশের সুপারিশ করেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এজিএম হবে ২৫মে।সেই লক্ষে রেকড ডেট নির্ধারণ করা হয়েছে ৮মে।কোম্পানিটি জানায় সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২৩ পয়সা।শেয়ার প্রতি সম্পদ মূল্য বা নেট এসেট ভ্যালু হয়েছে ২৫ কোটি ৩৬ লাখ ৮ হাজার টাকা।
[b]ন্যাশনাল টি: [/b]এ কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাণিজ্যিক এলাকার হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৬ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ দশমিক ৪৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১২৫ দশমিক ৫০ টাকা।
[b]আরামিট:[/b] এ কোম্পানি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন দুপুর ১২টায় চট্টগ্রামের শেখ মুজিব রোডের হোটেল সেন্টমার্টিনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ দশমিক ৬৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১০৬ দশমিক ৬০ টাকা।
[b]এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স:[/b] এ কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ আগস্ট বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬ দশমিক ৫০ টাকা।
[b]ফেডারেল ও ঢাকা ইন্স্যুরেন্স:  [/b]
লভ্যাংশ ঘোষণা করেছে বীমা খাতের দুই কোম্পানি। এগুলো হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স ও ফেডারেল ইন্স্যুরেন্স।
রোববার দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ ও ফেডারেল ইন্স্যুরেন্স ১১ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য ঢাকা ইন্স্যুরেন্স আগামী ১৪ মে রেকর্ড ডেট ঘোষণা করেছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আাগামী ২৬ জুন সকাল সাড়ে ১০টায় আইডিইবি ভবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। শেষ হওয়া অর্থ বছরে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ২.২৪ টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৮.২৬ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২.২৬ টাকা।
ফেডারেল ইন্স্যুরেন্স আগামী ১৯ মে রেকর্ড ডেট ঘোষণা করেছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আাগামী ২৬ জুন সকাল ১১টায় বিয়াম মিলনায়তেন এজিএম আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থ বছরে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ২.২৪ টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৮.২৬ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২.২৬ টাকা।
শেষ হওয়া অর্থ বছরে ফেডারেল ইন্স্যুরেন্স শেয়ারপ্রতি আয় হয়েছে ১.২১ টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১২.১৮ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১.৪৬ টাকা।
[b]কনফিডেন্স সিমেন্ট[/b]: সিমেন্ট খাতের কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। এই লভ্যাংশ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য ঘোষণা করেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৮ টাকা ৯ পয়সা।
২০১২ সালে এই কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ৬ টাকা ২৩ পয়সা।
কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। এই কোম্পানির বর্তমান পিই রেশিও রয়েছে ১৯ দশমিক ৪৯।
[b]পিপলস ইন্স্যুরেন্স:[/b] পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। এই লভ্যাংশ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য ঘোষণা করেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ২ টাকা ২৭ পয়সা।
কোম্পানির এই সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে ৮ জুন।  এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মে।
উল্লেখ্য এই কোম্পানি ২০১২ সালে শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।
১৯৯০ সালে এই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই কোম্পানির মূল্য আয় অনুপাত রয়েছে ১২ দশমিক ৮৬। এ ক্যাটাগরির কোম্পানি হিসেবে শেয়ার লেনদেন করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]