ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামেয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ)-এর মুফতী ও মুহাদ্দিস ছাইদ আহমদ সভাপতিত্ব করেন।
আরো উপস্থিত ছিলেন; কমিটির সদস্য সচিব ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক, সদস্য ও মাদ্রাসা-ই-মেছবাহুল উলুম-এর প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ছেরাজুল ইসলাম, ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মো. আব্দুর রকীব, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-এর অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. হাসান মো. মঈনুদ্দীন, ড. মো. আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মানজুরে ইলাহী এবং মারকাজুল উলুম, কর্ণপাড়া, সাভার-এর মোহতামিম মাওলানা মুহিউদ্দীন রব্বানী।
এছাড়া ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ, নুরুল ইসলাম খলিফা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের শরী’আহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।
এমকে





