আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব মেলা-২০১৪ শুরু হচ্ছে আগামী ২০ মার্চ থেকে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা চলবে ২৪ মার্চ পর্যন্ত।
সোমবার জাতীয় প্রেসক্লাবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের মেলায় অংশ নিচ্ছে ১৪২টি রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান এবং এ খাতের আরো ১৪টি অন্যান্য প্রতিষ্ঠান। মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৫০ টাকা।
তিনি জানান, ২০০১ সাল থেকে এ পর্যন্ত ঢাকায় ১৩টি এবং চট্টগ্রামে ৭টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। এছাড়াও যুক্তরাষ্ট্রে ১১টি, যুক্তরাজ্য, দুবাই, কানাডা এবং সিডনীতে ১টি করে মেলা আয়োজন করেছে রিহ্যাব।
রিহ্যাবের এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং রাজউক চেয়ারম্যান নুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ম.: আব্দুর রশিদ, সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাদল প্রমুখ।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
রিহ্যাব মেলা শুরু ২০ মার্চ
আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব মেলা-২০১৪ শুরু হচ্ছে আগামী ২০ মার্চ থেকে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা চলবে ২৪ মার্চ পর্যন্ত।





