জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ৩ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয় করা হবে।
৪ প্রকল্পের মধ্যে নতুন ১টি এবং সংশোধিত প্রকল্প ৩টি। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২২২ কোটি এবং বৈদেশিক সহায়তায় ৩ হাজার ১৭১ কোটি টাকা ব্যয় করা হবে।
মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অথনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
এদিকে একনেক বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক,টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান প্রমুখ।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]