যশোরের কেশবপুরে বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৩০৬তম শাখা উদ্বোধন করেছে ব্যাংক কতৃপক্ষ।

আজ সোমবার ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন ঘোষনা করেন।

ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুুল মাবুদ, পিপিএম, পরিচালক মো: জয়নাল আবেদীন ও প্রফেসর ড. মো: সিরাজুল করিম, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন ও কেশবপুর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রমূখ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুুল লতিফ রানা, উপজেলা বণিক সমিতির সভাপতি নাসির আহমেদ গাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. আর সাইদ, প্রেসক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ কাইউম উদ্দিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, নারী নেত্রী মিসেস রাবেয়া ইকবাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইনসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএম