২০১৩ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হয়েছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৮৮৭ কোটি ৮০ লাখ টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেবা খাতে। এ খাতে ক্ষতির পরিমাণ ৮৬ শতাংশ। এছাড়া শিল্প খাতে ক্ষতি হয়েছে ১১ শতাংশ এবং কৃষি খাতে ৩ শতাংশ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক এক প্রতিবেদন তুলে ধরে এ তথ্য জানান বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
মূল্যস্ফীতির ক্ষেত্রে বলা হয়েছে, বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। কারণ রাজনৈতিক কারণে ওই সময় সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। বাংলাদেশে বিশ্বের প্রতিযোগী দেশগুলোর তুলনায় এখনও মূল্যস্ফীতি বেশি। ফলে আন্তর্জাতিক বাজারের সক্ষমতা কমেছে।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
রাজনৈতিক অস্থিরতায় ক্ষতি ১.৪ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক