বিদেশ থেকে ডিম আমদানি বন্ধ ও মূল্য বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে ধামরাইয়ে পোলট্রি খামারিরা ডিম ভেঙে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অবরোধ করে উপজেলার পাঁচ শতাধিক খামারি। এসময় মহাসড়কের ওপর ২০ হাজার ডিম ধ্বংস করে ক্ষুদ্ধ খামারিরা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ডিম আমদানি বন্ধ, দেশিয় ডিমের মূল্য বৃদ্ধি, সকল কোম্পানির কমার্শিয়াল খামার বন্ধ, স্বল্প সুদে ঋণ, লেয়ার খামারিদের বীমার সুযোগ, ক্ষুদ্র খামারিদের উৎপাদিত ডিম বিদেশে রফতানির ব্যবস্থা।
সমাবেশে প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র খামারিদের রক্ষায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
অবরোধের পরে পুলিশ সড়ক থেকে খামারিদের সড়িয়ে দিলে তারা মহাসড়কের পাশে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন ধামরাই তুরাগ পোলট্রি সমিতির সভাপতি মজিদ মাস্টার, লাড়য়াকুন্ড পোলট্রি সমিতির সভাপিত নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ ক্ষুদ্র খামারিরা।
[b]মানিকগঞ্জ, এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
অর্থনীতি
২০ হাজার ডিম ভেঙে সড়ক অবরোধ
বিদেশ থেকে ডিম আমদানি বন্ধ ও মূল্য বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে ধামরাইয়ে পোলট্রি খামারিরা ডিম ভেঙে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অবরোধ করে উপজেলার পাঁচ শতাধিক খামারি। এসময় মহাসড়কের ওপর ২০ হাজার





