বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমানবলেছেন, রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকগুলোতে কিছু সমস্যা রয়েছে। এ সমস্যা কে নিয়ন্ত্রণ করবে তা অনেক সময় বুঝা যায় না। তাই রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিত করা যাচ্ছে না।

এ সময় তিনি ব্যাংক পরিচালনায় সকল পরিচালকদের স্বচ্ছ ও আস্থার সঙ্গে দায়িত্ব পালন করারও আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে রাজধানী রূপসী বাংলা হোটেলে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গর্ভনর এ কথা বলেন।

তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের আরো স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে হবে। ব্যাংক পরিচালনায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।

কর্পোরেট সুশাসন শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বেসরকারি এবি ব্যাংক। কর্মশালায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরা অংশ নেন।

গর্ভনর বলেন, আইন প্রয়োগ করে আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করা যাবে  ‍না। এর সঙ্গে জড়িতদের আগ্রহ থাকতে হবে।

ঢাকা, ১৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস