মেঘনা লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৩৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ আগস্ট রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

এআই/