বাংলাদেশ টেলিফোন রেগুলেটরী কমিশনকে (বিটিআরসি) শর্ত মোতাবেক নির্দিষ্ট সময়ের আগেই ১০০ কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল অপারেটর সিটিসেল।
বিটিআরসির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব খান তথ্য জানান সংবাদ মাধ্যমকে জানান।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আগামী ১৯ নভেম্বরের মধ্যে একশ কোটি টাকা পরিশোধের শর্তে সিটিসেলের তরঙ্গ বরাদ্দ (স্পেকট্রাম) খুলে দেয়ার নির্দেশ দেয় গত ৩ নভেম্বর ।
টাকা পরিশোধে ব্যর্থ হলে আবারও তরঙ্গ বরাদ্দ বাতিল করতে পারবে বিটিআরসি বলেও জানায় আদালত।
সময় শেষ হওয়ার দুইদিন আগেই ১০০ কোটি টাকা পরিশোধ করলো সিটিসেল।
নাজিব





