শনিবার (২৫ জুলাই) পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম খানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে দেখা দেওয়া কারিগরি ত্রুটি নিরসনে সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞরা সার্বক্ষণিক কাজ করছেন। মেরামত কার্যক্রম শেষ হলে টার্মিনালটি পুনরায় চালু করা হবে। পেট্রোবাংলা জানায়, এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
একই সঙ্গে সাময়িক এই সমস্যার কারণে গ্যাস সরবরাহে যে অসুবিধা সৃষ্টি হয়েছে, সে জন্য সম্মানিত গ্যাস গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
এমএম