দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্য সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। মঙ্গলবার পুঁজিবাজারে ঈদের আমেজে লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি মাসে আজই সর্বোচ্চ ৩৭৫ কোটি টাকা লেনদেন হয়েছে ।

বাজার বিশ্লেষনে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ৬৪ লাখ টাকা।

এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন এ কোম্পানির ১ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৬০০টি শেয়ার ৪৯ কোটি ৮ লাখ ৭০ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে।

এর আগে সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৯৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৩০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৬২ লাখ টাকা।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ৫২ লাখ টাকা।

যা সোমবার সিএসইতে লেনদেন হয় ২৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর