দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মঙ্গলবার সূচক ও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে অধিকাংশ কোম্পানির দর বাড়লে সিএসইতে কমেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৩ পয়েন্টে।
গতকাল সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৫১ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৫২৭ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫ কোটি ১৩ লাখ ৭১ হাজার টাকা।
ডিসেম্বরে আর্থিক বছর শেষ হওয়া কোম্পানিগুলো ইতোমধ্যে লভ্যাংশ ঘোষণা করেছে। অনেক কোম্পানি তুলনামুলক বেশি লভ্যাংশ দিয়েছে। সামনে আরো অনেক কোম্পানির লভ্যাংশ ঘোষণার প্রক্রিয়ায় রয়েছে। এমন পরিস্থিতিতে ভালো লভ্যাংশের আশায় বিনিয়োগকারীদের অনেকে বেশি দরে শেয়ার কিনছেন। এ কারণে মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৭৪ লাখ টাকা। সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪৭ কোটি ২২ লাখ টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৫২ লাখ টাকা।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মঙ্গলবার সূচক ও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে অধিকাংশ কোম্পানির দর বাড়লে সিএসইতে কমেছে।





