রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এতে করে রমজান মাসে লেনদেনের সময়সীমা ১ ঘন্টা কমে আসবে।
বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, রমজান উপলক্ষে ডিএসইর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, এখন ডিএসইর লেনদেন হয় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
এমকে





