গত সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধগতি লক্ষ করা গেলেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৮০৫ কোটি টাকা।
অন্যদিকে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবস পুঁজিবাজারে মূল্য সূচক তুলনামূলক বেশি বাড়ার কারণে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক পিই রেশিও বেড়েছে ০.০৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৭৪৬ কোটি ০৫ লাখ ৩৮ হাজার ৪৫১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল হয়েছে ২ হাজার ৫৫১ কোটি ৭১ লাখ ৫৪ হাজার ৭০০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩১.৫৭ শতাংশ বা ৮০৫ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৯ টাকা।
সপ্তাহশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ০.১৩ পয়েন্ট ৬.১৯ শতাংশ বেড়েছে। শরিয়াহ সূচক সপ্তাহ শেষে ১৪.৭১ শতাংশ বা ১.৪ পয়েন্ট বেড়েছে। ডিএস-৩০ ইনডেক্স সপ্তাহশেষে ২৭.৫২ শতাংশ বা ১.৬ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২১৪টির, দর অপরিবর্তিত রয়েছে ১৫টির এবং লেনদেন হয়নি ৫টি কোম্পানির।
এদিকে গত সপ্তাহে সিএসইতেও সূচক বেড়েছে ও কমেছে লেনদেন। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৯০ লাখ ৫৪ হাজার ১৮৮ টাকা। এর আগের সপ্তাহের ছিল ২১০ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৪৬৭ টাকা। অর্থাৎ গত সপ্তাহে লেনদেন কমেছে ৭১ কোটি ১৫ লাখ ১৪ হাজার ২৭৯ টাকা।
এদিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সম্প্রতি জ্বালানি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের ঝোঁক লক্ষ্য করা গেছে। যার পরিপ্রেক্ষিতে গেল সপ্তাহে এ খাতের রাষ্ট্রায়ত্ত ও বড় মূলধনি কোম্পানির দরবৃদ্ধিতে বাজার মূলধন বৃদ্ধি পায়। এ খাতের বাজার মূলধন বাড়ে ৪ দশমিক ৩ শতাংশ।
এদিকে ডিএসইতে গেল সপ্তাহে এ খাতের লেনদেন হয় সবচেয়ে বেশি। ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। এ খাতের লেনদেনের পরিমাণ ছিল ৩০৮ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেন হওয়া চার কার্যদিবসেই এ খাতের লেনদেন হয় সবচেয়ে বেশি।
গেল সপ্তাহে এ খাতের সবচেয়ে বেশি দর বৃদ্ধি পায় মেঘনা পেট্রোলিয়ামের। এ কোম্পানির শেয়ারের দর বাড়ে ৯ দশমিক ৭৮ শতাংশ। গেল সপ্তাহে মোট ১৩৯ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয় এ কোম্পানির শেয়ারের।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]