‘নো ডিভিডেন্ড ঘোষণা’ ঘোষণা করল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারিদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আইসিবি ইসলামিক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ জুন সকাল ১০টায় রাজধানীর পুরাতন বিমানবন্দর রোডের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.০২ টাকা এবং সম্পদ প্রতি লোকসান হয়েছে ১৪.০৬ টাকা।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]