বহুজাতিক কোম্পানি বাটা সু’র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ এবং ১৯৫ শতাংশ অন্তর্বতী লভ্যাংশ। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। এই লভ্যাংশ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য ঘোষণা কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির পক্ষ থেকে অর্ন্তবর্তীকালীন ১৯৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সব মিলিয়ে ২০১৩ সালের জন্য বাটা সু ৩০০ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ৮ মে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশের উপর বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১৯ জুন সকাল সাড়ে ১০টায় ধামরাই ফ্যাক্টরি প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থ বছরে বাটা সু’র শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৪১.১৯ টাকা।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বাটা সু’র ৩০০% নগদ লভ্যাংশ ঘোষণা
বহুজাতিক কোম্পানি বাটা সু’র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ এবং ১৯৫ শতাংশ অন্তর্বতী লভ্যাংশ। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের





