সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন। এ সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেন রয়েছে উত্থান গতিতে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টায় ব্রড ইনডেক্স ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৬৪ পয়েন্টে। মোট ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮৩ কোটি ৩৮ লাখ টাকা।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৬৩৩ পয়েন্টে। এ সময়ে মোট ১৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০টির আর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা।

ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর