দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৮ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- অ্যাক্টিভ ফাইন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, হা-ওয়েল টেক্সটাইল, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, বেক্সিমকো, এজেএল বাংলাদেশ ও লাফার্জ সুরমা সিমেন্ট।
এ সময় লেনদেন হয় মোট ৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৬৮১ কোটি ৩৭ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫১৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।
এ সময় লেনদেন হয় মোট ২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৪৬ কোটি ৬০ লাখ টাকা।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





