সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের। সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৩০.০৮ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানিটির এ দর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে প্রতিদিন ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে গড়ে ১২ লাখ ৯০ হাজার টাকার।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডায়িংয়ের ২৩.৭৭ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২০.৮১ শতাংশ, তু হাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের ১৯.৮১ শতাংশ, তাকাফুল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ১৮.২৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ১৭.৩২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৭ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ১৬.৮৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৬.৬৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৬.১৫ শতাংশ দর বেড়েছে।

এমকে