দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ফেব্রুয়ারি মাসে সরকারের রাজস্ব আদায় তুলনামূলকভাবে কমেছে জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, জানুয়ারি মাসে আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৫ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৮৭ টাকা থাকলেও কমেছে ফেব্রুয়ারি মাসে। গত ফেব্রুয়ারি মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ১৬৪ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ৪ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৯২৩ টাকার কম রাজস্ব আদায় হয়েছে।
ডিএসই সূত্রে আরো জানা যায় যে, ফেব্রুয়ারি মাসে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৬৪ লাখ ২১ হাজার ৪৬৭ টাকা, যা জানুয়ারিতে ছিল ১১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৩০৭ টাকা।
উল্লেখ্য যে, এ মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ২ কোটি ১৫ লাখ ২০ হাজার ৬৯৭ টাকার রাজস্ব আদায় করেছে ডিএসই, যা জানুয়ারিতে ছিল ৪ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৭৮০ টাকার।
এমআইএস।





