কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সাথে জাপানের রাষ্ট্রায়ত্ত্ব উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সী (জাইকা) প্রধান মিকিও হাতায়েদা সৌজন্য সাক্ষাত করেছেন।
আজ বৃহস্পতিবার গভর্নরের সচিবালয়ে এই সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এসময় জাইকার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিরায়িকো টমিটা ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে চেঞ্জ ম্যানেজমেন্ট এ্যাডভাইজর মোঃ আল্লাহ মালিক কাজেমী ও চিফ ইকোনমিস্ট ড. হাসান জামান উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এ সময় তাঁরা ব্যবসা-বাণিজ্য, বিনোয়োগ, অর্থনৈতিক সহযোগীতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও জাপানী বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনার জন্য জাপান সরকারের আমন্ত্রণে আগামী মাসে গভর্নরের জাপান সফর সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তারা।
প্রসঙ্গত: দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্পগুলোতে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র।অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের পর থেকে গত বছর পর্যন্ত জাপান বাংলাদেশকে ৭০০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট’ নামের একটি প্রকল্পে ২৪৫ কোটি ডলার অর্থায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]