বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় বাজারে সূচকের ঊর্ধমুখী প্রবণতা লক্ষ করা গেলে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, বুধবার পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকা।
মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৮৬ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৬২৬ কোটি ৬৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৯ লাখ ১৯ লাখ ৩৬ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩০ লাখ টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫০ কোটি ৩১ লাখ টাকা। বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ১২ কোটি ১ লাখ টাকা।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বেড়েছে সূচক, কমেছে লেনদেন