সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধমুখী প্রবণতায় লেনদেন চলছে। পুঁজিবাজারে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে লেনদেনও রয়েছে উত্থান গতিতে। সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সূচক বেড়েছে ১৮ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১৪১ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৬০ মিনিটে ব্রড ইনডেক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৩৯ পয়েন্টে। এ সময় মোট ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি, কমেছে ৭৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৪১ কোটি ৫০ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৮৮ পয়েন্টে। এ সময় মোট ১১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৯ কোটি ৪০ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ২৫ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৫১৮ কোটি ০৬ লাখ টাকার।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]