সপ্তাহের তৃতীয় দিনে আজ মঙ্গলবার আবার ইতিবাচক ধারায় শুরু হয়েছে দুই শেয়ারবাজারের লেনদেন।

টানা দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবারও শেয়ারবাজার ঊর্ধ্বমুখী।

দিনের শুরু থেকে উভয় শেয়ারবাজারেই বেশির ভাগ শেয়ারের দাম বাড়তির দিকে। বেলা সোয়া ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ২১ দশমিক ছয় পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৯৬। মোট লেনদেন হয়েছে ১১৯ কোটি টাকারও বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই সময় ৪১ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে সিএসসির সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৬৭। মোট লেনদেন হয়েছে ৯ কোটি টাকার মতো।

কেএইচ