সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় উভয় পুঁজিবাজার নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৯৫.৫০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭টির। লেনদেন হয়েছে ৮৫ কোটি ২০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

দুপুর ১২টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের। এ সময়ে এ কোম্পানির ৪ লাখ ৬৭ হাজার ৭১৯টি শেয়ার ৬ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকায় লেনদেন হয়েছে।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮০২ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ২৫৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক দুপুর ১২টায় ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯১২.৮৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির। লেনদেন হয়েছে ৫ কোটি ৯ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এএইচ