পবিএ ঈদুল ফিতরের বন্ধের আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার চাঙ্গা হয়ে উঠেছে দেশের উভয় শেয়ারবাজার। বৃহস্পতিবার সূচকের ইতিবাচক ধারায় শুরু হয় লেনদেন।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবতিত রয়েছে ২৬টি কেম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার।

এ দিন ডিএইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হলো-গ্রামীণফোন, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, পদ্মা অয়েল, ফার কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম এবং এসিআই।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) সিএসই সার্বিক সূচক ১০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৯৬ পয়েন্টে। দিনভর মোট লেনদেন হয়েছে ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

ঈদের আগে কেনা-কাটার জন্য শেয়ারবাজার থেকে টাকা তুলে নেয় অনেক বিনিয়োগকারী। আর ঈদের আগে আজই শেষ লেনদেন থাকায় বিনিয়োগকারীদের টাকা তোলার কারণে বাজার চাঙ্গা হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর