সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে কিছুটা শ্লথ গতিতে। সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সূচক বেড়েছে ২২ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৯৪ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০৮ পয়েন্টে। এ সময় মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টি, কমেছে ৬০টি আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৯৪ কোটি ২৪ লাখ টাকার।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২২০ পয়েন্টে। এ সময় মোট ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকার।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ১০ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৫০৫ কোটি ৪২ লাখ টাকার।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]