ধারাধাহিক দর পতনের পরে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় বাজারে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে। তবে আগের ধারাবাহিকতায় অধিকাংশ কোম্পনির দরপতন হয়েছে। দিনভর মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৯১ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৭ কোটি ২৬ লাখ ৮ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৫ লাখ টাকা।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]