ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারণ সভা আজসোমবার ইসলামী ব্যাংকের ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ-এর চেয়ারম্যান সামীম মোহাম্মাদ আফজাল এর  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক ড. আরিফ সুলেমান, মো. সাইফুল ইসলাম এফসিএ এফসিএমএ, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, বোরহান উদ্দিন আহমেদ, মো. আব্দুল হামিদ মিঞা, জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস সহ অন্যান্য শেয়ারহোল্ডারবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহমুদুল ইসলাম ও কোম্পানি সচিব মো. ইস্কান্দার মির্জা আজাদ।

সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১৮% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

এমবি