দেশের জনগণকে ধুমপানে নিরুৎসাহিত করতে বাজেটে সিগারেটের মূল্য ও কর বাড়ানোর দাবি জানিয়েছে সম্মিলিত তামাক বিরোধী জোট।
সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত তামাক বিরোধী জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমানে বাংলাদেশের প্রায় ৪ কোটি ২৩ লাখ মানুষ তামাক জাতীয় দ্রব্য সেবন করেন। তার মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ সিগারেট সেবন করে। এরমধ্যে ৬০ভাগ মানুষ সস্তা মূল্যের সিগারেট সেবন করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৫ লাখের কাছাকাছি।
তিনি বলেন, সিগারেট সেবনের কারণে একদিকে অর্থ নষ্ট হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য নষ্ট হচ্ছে। তাই ধুমপান রোধ করার লক্ষ্যে সিগারেটের সর্বনিন্ম মূল্য ৩ টাকা হওয়া উচিত। এ ছাড়া সিগারেটের উপর ৭০ শতাংশ কর নির্ধারণ ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাস্টিস ল’ইয়ার সোসাইটির সেক্রেটারি ব্যরিস্টার ড.এম হায়দার আলী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. উত্তম বড়ুয়া, সম্মিলিত তামাক বিরোধী জোটের সাধারণ সম্পাদক তুষার রহমান প্রমূখ।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]