পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিংয়ের ১২.৫০% নগদ এবং ওষুধ ও রসায়ন খাতের এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ন্যাশনাল হাউজিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ৩১ ডিসেম্বর সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
আগামি ২৮ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যাতে নিরীক্ষা প্রতিবেদন ও ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ মে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১ টাকা ৫৭ পয়সা।
২০১২ সালে কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ৬০ পয়সা।
‘বি’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান পিই রেশিও রয়েছে ২০ দশমিক ১২।
অন্যদিকে লভ্যাংশ ঘোষণা করেছে ওষুধ ও রসায়ন খাতের এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ৮ মে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১২ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে এএফসি এগ্রোর শেয়ারপ্রতি আয় হয়েছে ২.০৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১২.৩৪ টাকা।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
২ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিংয়ের ১২.৫০% নগদ এবং ওষুধ ও রসায়ন খাতের এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।





