সরকার যাই বলুক দেশে দারিদ্রতা ও বৈষম্য কমেনি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড,আবুল বারকাত।

এখনও আমরা দারিদ্রতা আর বৈষম্যতা নিয়ে বসবাস করছি। সমস্যা সমাধানে প্রয়োজন আমুল পরিবর্তন।

তিনি আজ শনিবার দিনাজপুরে “বিচারহীনতার সংস্কৃতি,সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গীবাদ : আমাদের করণীয়” শীর্ষক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সেমিনারে তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি মুক্তবুদ্ধি ও আলোকিত মানুষ গড়ার প্রক্রিয়াকে অঙ্কুরেই বিনষ্ট করছে।

১৯৭১ সালে আমরা যে জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম তা সফলতা লাভ করেনি। মৌলবাদ আমাদের সেসব অর্জনকে ধ্বংস করছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড,জামালউদ্দিন আহমেদ। আরো বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ,অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল। সেমিনারে দিনাজপুর ছাড়াও বিভিন্ন জেলা থেকে অর্থনীতিবিদ,শিক্ষক, ছাত্র ছাত্রীরা অংশ নেন।

এসএইচ